এস এম তিতুমীরের ছড়া

মহাশয়



শাক দিয়ে মাছ ঢেকে খেতে পারে মহাশয়

ডুবে থেকে চোর-হাটে ভোল ধরে সুবিনয়

পরিপাটি পরিধানে মুখচোরা গিরগিটি

মূল কেটে জল ঢালে হাসে মুখ মিটিমিটি



বিনা মেঘে বান ডেকে দু'চোখের বরষায়

ফুটো করে ভরা তরী নিজে তীর খুঁজে নেয়

ডুবে গেলে জাতি-কূল শোক নেই কিছু তার

সেলফিতে পোস্ট দেন কুমিরের কলিজার



মুখখানা হাসি ভরা খুলে দাঁত চোপাটির

ক্যামেরার চোখ ঢেকে চুষে খুন কো-পার্টির

তবুও তো খালি থাকে হাড়গিলে জোঁক পেট

সাধু সেজে করে যায় সমাজের মাথা হেট

Comments

Popular posts from this blog

তারেক অণু