Posts

Showing posts with the label কীর্তিনাশা নজরুল

কীর্তিনাশা নজরুলের ছড়া

Image
ভূতুড়ে ছড়া শ্যা ওড়া গাছের পলকা ডালে পেত্নী দোলে হাওয়ার তালে ছাতিম গাছের লম্বা চূড়ায় মামদো বসে মুন্ডু ঘুরায়

কীর্তিনাশা নজরুলের ছড়া

Image
  পেঁচার কান্না           বিষুদবারে নিশুত রাতে বসে ছিলাম ছাদে হঠাৎ শুনি শিরিষ গাছে একটা পেঁচা কাঁদে কি হয়েছে? কাঁদিস কেন? বলছি যখন ডেকে কাঁদলো আরো ফ্যাঁচ-ফেঁচিয়ে চোখের পানি মেখে অনেক করে কেঁদে-কেটে বলল - মামা জানো? বেড়াল আমায় ঠকিয়েছে, ভীষণ ঠকানো!

কীর্তিনাশা নজরুলের ভৌতিক গল্প

Image
ভৌতিক গল্পঃ মাঝ-দুপুরে গভীর জঙ্গলে মাঝ-দুপুরে এক অতি গভীর জঙ্গলের মধ্যে দিয়ে একা যাচ্ছিল নয়ন। বেলা যে মাঝ-দুপুর তা কে বলবে? বড় বড় ঘন গাছের কারণে পুরো জঙ্গলে গা ছমছমে অন্ধকার। যেন সন্ধ্যা ঘনিয়েছে। দুরু দুরু ভয় আর শঙ্কা নিয়ে নয়ন জোর কদমে হাঁটতে থাকে। আর মনে মনে নিজেকে সাহস দেয় – ভূত-প্রেত বলতে দুনিয়ায় কিছু নাই। সব দুর্বল মনের কল্পনা। পুরো জঙ্গলে একটু পাতা পড়ার শব্দও নেই। বাতাস নেই, আলো নেই, সে এক গুমট অবস্থা। তার মাঝেই ডান দিকে অদূরে একটা বড় গাছের দিকে নয়নের দৃষ্টি চলে যায় – ও কী ! গাছের ডালে ওটা কী দুলছে? ওখানে শাদা শাড়ি এলো কোথা থেকে? ভয়ে নয়নের চোখ বড় বড় হয়ে যায়। সে থমকে দাঁড়ায়।