কীর্তিনাশা নজরুলের ছড়া

ভূতুড়ে ছড়া



শ্যাওড়া গাছের পলকা ডালে

পেত্নী দোলে হাওয়ার তালে

ছাতিম গাছের লম্বা চূড়ায়

মামদো বসে মুন্ডু ঘুরায়

স্কন্ধকাটা বিলের ধারে

বাতাস কাঁপায় হুঁ-হুঙ্কারে

শাঁকচুন্নি দিঘীর পাড়ে

এদিক-ওদিক ভেঁচকি মারে

ডাইনী বুড়ি তেঁতুল গাছে

এলিয়ে চুল উকুন বাছে

মেছোভূতে ছাদনা তলায়

শুটকি পেষে হাতের ডলায়

ভূতের পোলা বোম্বা-কঁটা

ডিগবাজী খায় একশ ছ’টা


এসব দেখে ভূতের রাজা

বলে তোরা বাজনা বাজা

আমার প্রজা সকল ভূতে

লম্বা, চিকন কি কুঁতকুঁতে

সবাই মিলে আছে সুখে

বাঁধনহীন এ ভূত মুলুকে।।

 

 


 

Comments

Popular posts from this blog

তারেক অণু