একক অভিনয়
সোনার বাংলা চাই মঈন উদ্দিন কোহেল একটা করুন সুরের মূর্ছনায় সকলে আচ্ছন্ন। এই জনপদ, যা গতকালেও ছিলো আনন্দমূখর, আজ তার বাঁশিতে আসে ফাঁটল ধরার খবর। এখনো সকল কৃষকের গোলা ভর্তি সোনালী ধানে, তবুও তাদের খুশি যেন বড় বেসুরো বাজে কানে। বর্তমানের স্বাচ্ছন্দ যখন ভবিষ্যতের অনিশ্চয়তার দোলায় দোল খায়, বর্তমানের সুরটি তখন আপনিতেই বড় বেসুরো হয়ে যায়। বড় একটা ঝড় বইয়া যায় এই জনপদে, তখন তারা ভাবনায় পইড়া যায়। ঝড়ে সবাই কাইত হইয়া পড়ে, ভাবে তারা কি আছে উপায় ? অসূর শক্তি যখন তান্ডব করে, মাথায় তখন রক্ত চইড়া যায়। এই যে এত বড় একটা ঘটনা ঘটে, সাধ্য কি কেউ তাদের মাথা নোয়ায় !