পুরোনো যুগের কথা
আমাদের ছেলেবেলা লায়লা বেগম আমাদের ছোটবেলাটা খুব মজার ছিল। সেটা অনেক যুগ আগের কথা। আমরা তখন বোয়ালখালীর গোমদণ্ডিতে থাকতাম। রেল লাইনের পাশেই ছিল আমাদের বাড়ি। চট্টগ্রাম থেকে দোহাজারীর রেল চলতো দিনে কয়েকবার। একটা বিল ছিল মাঝে তার ওপাশ দিয়ে ঝমঝম করে কালো ধোঁয়া উড়িয়ে ছুটে যেতো রেলগাড়ি।