Posts

Showing posts with the label বিজ্ঞান টিজ্ঞান

বিজ্ঞানের মজার খেলা

Image
  বিজ্ঞানের মজার খেলা মধ্যাকর্ষণের বিরুদ্ধে একটা মারবেলের উপর বড়মুখের একটা বােতল, বয়াম, বাটি বা সেরকম কিছু একটা নিয়ে সেটি বৃত্তাকারে ঘােরাতে থাক যেন ভিতরে মারবেলটি বােতলের মুখটি স্পর্শ করে ঘুরতে থাকে। ঠিকভাবে বােতলটা ঘােরাতে পারলে মারবেলটা প্রচন্ড বেগে ঘুরতে থাকবে, তখন তুমি বােতলটা উপরে তুলে নিতে পারবে, মারবেলটা নীচে পড়বে না। কোন জিনিস যখন ঘুরতে থাকে তখন সেটা বাইরের দিকে বল প্রয়ােগ করে, সেই বলটা মারবেলটাকে খানিকক্ষণ উপরে আটকে রাখতে পারে সার্কাসে কুয়ার দেয়ালে মােটর সাইকেল চালানাে হয় এই একই নিয়মে।

বিজ্ঞান টিজ্ঞান

Image
  গ্যালিলিওর পরীক্ষা   গ্যালিলিও দেখিয়েছিলেন যে ভারী এবং হালকা বস্তু একই সাথে নীচে এসে পড়ার কথা , বাতাসের বাধার জন্যে আমরা সেটা দেখতে পাই না । আর আমাদের মনে হয় ভারী বস্তুটি আগে এসে নীচে পড়ছে । একটুকরা কাগজ আর একটা আধুলি ফেলে দেখ কি হয় , সবসময়েই আধুলিটা আগে এসে নীচে পড়বে । 

বিজ্ঞান টিজ্ঞান

Image
বড় বল ছােট বল   একটা বড় বলের (ফুটবল) উপর একটা ছােট বল (টেনিস বল) রাখ, তারপর বল দুটি সাবধানে শক্ত মেঝেতে ফেল। দেখবে ছােট বলটি ভয়ংকর জোরে উপরে ছুটে যাবে, যদি সাবধান না থাক খারাপভাবে ব্যথা পেয়ে যেতে পার!এর কারনটি খুব সােজা, বড় বলটি মেঝেতে আঘাত খেয়ে উপরের দিকে উঠে ঠিক একটা ব্যাটের মত ছােট বলটাকে আঘাত করে শূন্যে ছুটিয়ে দেয়। একটি বড় বলের উপরে একটা মাঝারী বল তার উপর একটা ছােট বল রেখে মেঝেতে ফেললে কি হবে? সাবধান কিন্তু!