লুনা রাহনুমার কবিতা

 জল টলমল মেঘ বৃষ্টি


 

 

জল কলকল -

বাবার কোলে চড়বে বলে না ঘুমিয়ে জাগছে খুকি

বাবা কখন বাড়ি আসবে, বল?

 

 

চোখ টলমল -

হাঁটতে গিয়ে পা পিছলে ভাঙলো খেলার ঘর, মাটির পুতুল বর

আঁচল দিয়ে মা মুছে দেয়, খোকার চোখের জল।

 

 

আকাশ মেঘে ঢাকা -

ছুটির ঘন্টা স্কুলেতে ঘটাং ঘটাং বাজে, আকাশ বজায় বজ্রপাতের ঢোল

মানুষগুলো সব কোথায় গেলো, রাস্তা ভীষণ ফাঁকা!

 

 

বর্ষাকালে বৃষ্টি নামে -

টিনের চালে পাতার সাথে ঝমঝমিয়ে জলের নাচানাচি, শুনতে ভালোবাসি

এই জলেরই শব্দ তবে পাঠায় দাদু, ভরে চিঠির খামে?

 

   


 

Comments

Popular posts from this blog

তারেক অণু