ফাহ্‌রিয়াল রহমানের কলাম

 খালামণির নলেজ বক্স

 

ইনাইনার মনে আজ খুব আনন্দ । কতদিন পর আবার সব খালাতো ভাই বোনেরা একসাথে হয়েছে। করোনার কারণে এতদিন কেউ কারোর বাড়িতে যায়নি । গতকালই চিটাগাং থেকে খালামণি এসেছে সাথে এনেছে নানুর রান্না চিটাগাংয়ের বিখ্যাত কালাভুনা, মেজবানি মাংস আর চালের আটার রুটি। নানুর হাতের মজাদার রান্না খেতেই সবাই ওদের বাড়িতে এসেছে, সাথে আম্মু আর খালা মনিদের রান্না তো আছেই। আম্মুরা ব্যস্ত কিচেনে । ছোট খালা মনি ব্যস্ত তার বাহিনী নিয়ে। জ্যোতি, সিয়াম ,নাফি, ইনাইনা আর আইনান হলো ওর বাহিনী। এরই মাঝে এল পাশের ফ্ল্যাটের নোভা। ওর নামটা শুনে খালামণি সবাইকে প্রশ্ন করল " বলো তো নোভার আগে সুপার বসালে কি হয়? "

 
-" সুপারনোভা "
 
একযোগে সবার উত্তর ।
 
এবার বল এর অর্থ কী ?
 
এবার আর কেউ রা করে না । খালামণি এমনি এমনি প্রশ্ন করার মানুষ নয় সেটা ওরা ভালোমতো জানে ।
 
"সুপারনোভা হলো মৃত নক্ষত্র ।
 
কিন্তু আমাদের নোভা হলো জীবন্ত নক্ষত্র । যার নামের অর্থ মনোযোগী, আনন্দদায়ক ।"
 
"বাহ্ নোভার নাম টা তো দারুন বিজ্ঞানে অর্থ আছে এমনি ও অর্থ আছে । " আইনানের কথায় সবাই হো হো করে হেসে ওঠে ।
 
অনেকক্ষণ ধরে সবাই উসখুস করছে ওদের নেক্সট প্রোগ্রামটা জানার জন্য । সামনে বিজয় দিবস আসছে প্রতিবছর খালামণি ওদের সবাইকে নিয়ে কত মজার করে । রবীন্দ্র সরোবরে প্রোগ্রাম দেখা, মেলায় যাওয়া, কখনো মুক্তিযুদ্ধ জাদুঘর, কখনো ৩২ নম্বর আবার কখনো বসুন্ধরায় ভালো মুভি দেখা। কি যে আনন্দ হয় সবাই মিলে! মজার আড্ডায় গল্পে গল্পে মুক্তিযুদ্ধের কত অজানা কথা জানতে পারে ।
 
সামনে আসছে ১৬ ই ডিসেম্বর । আমাদের গৌরব, আমাদের অহংকার এর দিবস 'বিজয় দিবস'।
 
ইনাইনাদের আড্ডা থেকে কিছু অজানা কথা আজ না হয় তোমরাও জানলে ---


১. ১লা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস পালন করা হয় ।
২. অপারেশন জ্যাকপট বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নৌ- সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন ।
৩. মুক্তিযুদ্ধের প্রথম মহিলা শহীদ হলেন - মেহেরুন্নেসা ।
৪. ৭ই মার্চের ভাষণ 'বাংলার মুক্তির সনদ' হিসেবে পরিচিত ।
৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন এম এ জি ওসমানী ।
৬. মুজিবনগরে ১৭ ই এপ্রিল ১৯৭১ সালে গঠিত হয় বাংলাদেশের অস্থায়ী সরকার ।
৭. মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে ১১ টি সেক্টরে ভাগ করা হয়েছিল ।
৮. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ হল ভুটান (১৯৭১) । সবশেষে স্বীকৃতিদানকারী দেশ হলো ব্রুনাই (১৯৮৫)।

Comments

Popular posts from this blog

তারেক অণু