সুফি দানিয়ুবের ছড়া: রাতের ছন্দ-ছবি



 রাতের ছন্দ-ছবি


এই তো এলো রাত

আকাশ-ঘরের ছাদ

যায় না দেখা কিছু

ভয় নিয়েছে পিছু

কিন্তু আমি আছি

বাবার কাছাকাছি

বাবা বলল, ‘দেখো,

আকাশটাকে আঁকো।’

তারাগুলো ভালো

চাঁদের আছে আলো

আঁকতে বসি ছবি

ভর করল কবি

বসে বসে ভাবি

খাচ্ছি শুধুই খাবি

হঠাৎ মনে আসে

তারার পাশে পাশে

ছন্দ ভেসে যায়

রঙের পাখনায় ! 
 
 

 

Comments

Popular posts from this blog

তারেক অণু