জারিফের ছড়া
বৈশাখ
বৈশাখ আসে চড়ে ঝড়ে,
ঝড় আসে সমুদ্রে আর হাওরে
হাটবাজারে বসে মেলা
খুব মজাতেই কাটে বেলা।
গ্রীষ্ম মানেই গরমকাল
মাঝি নৌকা চালায় তুলে পাল।
বৈশাখের মাঝামাঝিতে
কালবৈশাখী বয়ে যায়।
গ্রামের সব শিশুরা তখন
অনেক ভয় পায়,
অনেক মজাও করে
কেটে যায় বেলা,
এই সময়টাকে কেউ
করো নাকো অবহেলা।
[জাওয়াদ আব্দুল্লাহ্ জারিফ, অষ্টম শ্রেণি, ময়মনসিংহ জিলা স্কুল]

Khub sundor
ReplyDelete