পলাশ বসুুর ছড়া

 সকালটা হোক শুরু





পাখিদের ডাক শুনি 

ভোর হয়ে এলে

তাড়াতাড়ি উঠি পড়ি 

ঘুমটুকু ফেলে।


পাখি ডাকে কিচিমিচি 

করে হৈ চৈ

আমি দেখি চেয়ে চেয়ে 

তুমি কোথা সই?


হাত-মুখ ধুয়ে টুয়ে 

করি আমি- নাস্তা

চা আমি খাই নাকো 

খেতে ভালো- পাস্তা।


করোনার এই কালে 

থেকো সবে সাবধানে,

সকালটা হোক শুরু 

জীবনের জয় গানে।


Comments

Popular posts from this blog

তারেক অণু